খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


 

বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বিদায়ী অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের কাছ থেকে ক্লাব পরিচালনার দায়িত্ব বুঝে নেন।


হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেনসহ কার্যনির্বাহী সদস্যরা।


এছাড়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং ক্লাবের সদস্য সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে ক্লাবের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের ঐক্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


দায়িত্ব গ্রহণ শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবকে আরও গতিশীল, পেশাদার ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন