পীরগঞ্জ প্রেসক্লাবে "দেশ রূপান্তর" পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


 

উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ রংপুর

মোঃকামরুল হাসান প্রধান 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২ মে) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মাজহারুল আলম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ রূপান্তরের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। তিনি বলেন, দেশ রূপান্তর দেশের প্রথম সারির জনপ্রিয় পত্রিকাগুলোর একটি। শুরু থেকেই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক হাজি বাবলু , সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনজারুল হক (মানবজমিন), দপ্তর সম্পাদক ও আরটিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন, 

কামরুল হাসান প্রধান সাগর ( দৈনিক নিউজ বাংলাদেশ ),

 আশিকুর রহমান (একাত্তর টিভি), আক্তারুজ্জামান রানা (কালবেলা), মশফিকুর রহমান রহমান পল্টন (দেশের কণ্ঠ), আজাদুল ইসলাম (রূপালী বাংলাদেশ), মিফতাহুল ইসলাম (আজকের পত্রিকা), রফিকুল ইসলাম, মেরাজুল ইসলাম, তানভীর আহমেদ, সুজা মিয়া প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন