পীরগঞ্জের ঐতিহ্যবাহী “কাঁটাগড়" এর শতবর্ষি গাছ নিধন ও টিলা সমতল করার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


 


পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি

মোঃকামরুল হাসান প্রধান 

পীরগঞ্জের ঐতিহ্যবাহী “কাঁটাগড়" এর শতবর্ষি গাছ নিধন ও টিলা সমতল করার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় বিলায় অবস্থিত ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক " কাঁটাগড় ” এর শতবর্ষী প্রাচীন গাছ কাটা এবং গড়ের উঁচু টিলা সমতল করে আবাদি জমিতে রূপান্তরের অভিযোগ উঠেছে।

কয়েক শত বছরের পুরোনো পীরগঞ্জের বড় বিলায় অবস্থিত এই কাঁটাগড় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে এটি এলাকার প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত। তবে সম্প্রতি গড়ের বিভিন্ন স্থানের শতবর্ষী বড় বড় গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে এবং উঁচু টিলাগুলো সমতল করে আবাদি জমি বের করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গড়টির মালিকানা পূর্বে ব্যক্তিগত ছিল কিনা তা নিশ্চিতভাবে জানা না গেলেও, গত ৫ আগস্ট ২০২৪ অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে জমিটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে কিছু ব্যক্তি সেখানে আবাদি জমি তৈরির কাজ শুরু করেছেন বলে শোনা যাচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, যদি জায়গাটি সরকারি খাস জমি হয়ে থাকে, তাহলে এভাবে প্রাচীন গাছ নিধন ও ঐতিহাসিক গড়ের অবকাঠামো ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা বলেন, “কাঁটাগড় শুধু একটি জায়গা নয়, এটি পীরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। প্রাচীন গাছ ও টিলাগুলো সংরক্ষণ করা জরুরি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করে স্থানীয়রা গড়ের প্রকৃত মালিকানা যাচাই, প্রাচীন গাছ সংরক্ষণ এবং দখল বা ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন