বন্ধুদের দাওয়াত না দিয়ে বিয়ে, শাকিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন এসএসসি ব্যাচ-১৫ এর একদল বন্ধু।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান করেন বিক্ষুব্ধ বন্ধুরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বন্ধুদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়েতে দাওয়াত দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত গোপনে বিয়ে সম্পন্ন করেন দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে কোনো বন্ধুকেই আমন্ত্রণ জানানো হয়নি।

বন্ধু আশিক বলেন, বিয়ের খবর গোপন রাখায় তারা কষ্ট পেয়েছেন। তাই প্রতিবাদ জানাতে তারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভের প্রধান আয়োজক আয়নাল আহসান জানান, এসএসসি-১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হঠাৎ করে বন্ধুর গোপন বিয়ের ঘটনায় তারা বিস্মিত হন। তবে দাওয়াত না পাওয়ার ক্ষোভ থাকলেও নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিবন্ধুদের দাওয়াত না দিয়ে বিয়ে, শাকিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন এসএসসি ব্যাচ-১৫ এর একদল বন্ধু।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান করেন বিক্ষুব্ধ বন্ধুরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বন্ধুদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়েতে দাওয়াত দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত গোপনে বিয়ে সম্পন্ন করেন দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে কোনো বন্ধুকেই আমন্ত্রণ জানানো হয়নি।

বন্ধু আশিক বলেন, বিয়ের খবর গোপন রাখায় তারা কষ্ট পেয়েছেন। তাই প্রতিবাদ জানাতে তারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভের প্রধান আয়োজক আয়নাল আহসান জানান, এসএসসি-১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হঠাৎ করে বন্ধুর গোপন বিয়ের ঘটনায় তারা বিস্মিত হন। তবে দাওয়াত না পাওয়ার ক্ষোভ থাকলেও নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।পূর্ণ ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন