মিঠাপুকুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামার ওপর ভাগ্নের সন্ত্রাসী হামলা


 মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি             

 বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামার ওপর ভাগ্নের সন্ত্রাসী হামলা।

রংপুরের মিঠাপুকুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামার ওপর ভাগ্নের সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।  গুরুতর আহত মামাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা গেছে,  মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের হারুন-অর-রশিদ ওরফে ফিনিসের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে তার ভগ্নিপতি জহুরুল ইসলাম বাচ্চু মিয়ার সাথে। 

 এর জের ধরে ভগ্নিপতি,  তার ছেলে আসাদুজ্জামান পলাশ ও তাদের পরিবারের লোকজন হারুন অর রশিদের পরিবারের সদস্যদের মারপিট করার জন্য তৎপর থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২৬ মে দুপুর ১ ঘটিকার সময় সকল বিবাদীগন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠি সোডা, লোহার রড, ধারালো ছোরা নিয়ে বসতবাড়ীর বাহির উঠানে অনধিকার প্রবেশ করে

 অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। এতে বাধা দেয়ায় ভাগ্নে আসাদুজ্জামান পলাশ তার মামা হারুন অর রশিদ ফিনিসের মাথায় চোট মারিলে তিনি বাম হাত দিয়ে ঠেকালে চোটটি বাম হাতের কব্জির উপরে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। এ সময় ছেলে তানভিন ফেরদৌস শিশির এগিয়ে আসলে তাকেও মাথায়, পিঠে, ঘাড়ে ও কোমরে উপর্যপুরি আঘাত করিয়া কালশিরা ফোলা জখম করে।

 সেই সময় ফিনিসের স্ত্রী মোছাঃ নাজমা বেগম ও শিশিের স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা এগিয়ে আসলে এলোপাতারী কিলঘুষি মারিয়া কালশিরা ফোলা জখম এবং আয়শা সিদ্দিকাকে পড়নের কাপড় টানা হেছড়া করিয়া শ্লীলতাহানি ঘটায়। 

২নং বিবাদী নাজমা বেগমকে উপর্যপুরি চড় থাপ্পর মারে পড়নের কাপড় টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানি ঘটায়। এবং হারুন অর রশিদ ফিনিসকে গলা চাপিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তানভিন ফেরদৌস শিশির মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন