বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে গাওকান্দিয়া ছাত্র ইউনিয়নে সাংগঠনিক আলোচনা সভা।


 

জেলা প্রতিনিধি,নেত্রকোণা 

আনারুল ইসলাম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে গাওকান্দিয়া ছাত্র ইউনিয়নে সাংগঠনিক আলোচনা সভা। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাঁওকান্দিয়া ইউনিয়ন কমিটিকে সংগঠিত করার লক্ষ্যে সুসং দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় নেত্রকোনা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক *রফিক মিয়া* এবং সুসং দুর্গাপুর উপজেলা শাখার সদ্য সাবেক সভাপতি *জহির রায়হান* উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে "ছাত্র ইউনিয়ন কি ও কেন?" বিষয়ে সার্বিক আলোচনা হয়।

আলোচনার মূল বিষয়*

আলোচনায় বক্তারা শিক্ষা, সমাজ ও ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। ছাত্র ইউনিয়নের আদর্শ, সংগ্রাম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।


বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলার শিক্ষা ব্যবস্থাকে একমুখী, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি বাস্তবায়নের জন্য রাজপথে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে।


*সংগঠনের অঙ্গীকার*

বক্তারা চার তারকা খচিত *ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি* ও নীল পতাকার সংগঠনকে সামনের সারিতে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, "এই আদর্শ বাস্তবায়নে আমরা আজীবন লড়ে যাবো।"


সভা শেষে সকল সহযোদ্ধাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ছাত্র ইউনিয়নকে তৃণমূল থেকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন