পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি
মোঃকামরুল হাসান প্রধান
বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করলো পীরগঞ্জের ক্ষুদে বিজ্ঞানী কাব্য
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী
খুদে বিজ্ঞানী
"আ ন ম আতিফ আল হাসান কাব্য"
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে কাব্য। তার এ অসাধারণ সাফল্যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়সহ সমগ্র পীরগঞ্জবাসী গর্বিত।
উল্লেখ্য, " কাব্য " ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
