মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিবিপুল চন্দ্র বর্মন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ আরাধ্য সরকারের সাফল্য।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আরাধ্য সরকার। রবীন্দ্রসংগীত ও লোকগীতি—উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করে সে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।
এই অর্জনে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অল্প বয়সেই সংগীতের প্রতি তার নিষ্ঠা, অধ্যবসায় ও প্রতিভার স্বীকৃতি হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরাধ্য সরকারের এই গৌরবময় সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা প্রকাশ করেন, বিভাগীয় পর্যায়েও সে একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবে এবং জেলার সুনাম বৃদ্ধি করবে।
সকলের প্রত্যাশা ও প্রার্থনা—ঈশ্বর যেন সবসময় আরাধ্য সরকারের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনকে সাফল্য ও গৌরবে ভরিয়ে দেন।
অভিনন্দন আরাধ্য সরকারকে। তার আগামী দিনের পথচলা হোক আরও উজ্জ্বল ও সফল।
