অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মিঠাপুকুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বিপুল চন্দ্র বর্মন 

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মিঠাপুকুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

 রংপুরের মিঠাপুকুর উপজেলায় অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের সভাপতি বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম নিক্সন পাইকার, ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামজেদুর ইসলাম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে অপপ্রচার, মিথ্যাচার এবং কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তারা রাজনৈতিক শালীনতা রক্ষা এবং পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অপসংস্কৃতি ও রাজনৈতিক শালীনতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এতে উপজেলা যুবদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন