বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট

আব্দুল মালেক 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কাকিনার ৭ নং ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কাকিনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এক প্রাণবন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শ্রমজীবী ভাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   বক্তব্য  রাখেন,  জনাব মোঃ আবুল বাশার লাভলু  উপজেলা সভাপতি   শ্রমিক  কল্যাণ ফেডারেশন  । তিনি বলেন  শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমিক সমাজ গঠন, কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

  একটি আদর্শ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল শ্রমজীবী ভাইকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আরও বক্তব্য রাখেন কাকিনা ইউনিয়নের জামায়াতের আমির নুর মোহাম্মদ  মাস্টার  বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেবল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনই নয়, বরং তাদের নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সকল সাংগঠনিক কার্যক্রম সফল করতে শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকার এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন