মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিবিপুল চন্দ্র বর্মন
শঠিবাড়ী ফায়ার সার্ভিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহতের আশঙ্কা
রংপুরের শঠিবাড়ী এলাকায় শঠিবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মাছবাহী একটি পিকআপ ও সেন্টমার্টিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সংঘর্ষে পিকআপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। কয়েকজন আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত ও নিহতের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।৷
