ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি


ঠাকুরগাঁও প্রতিনিধি

 জুয়েল ইসলাম শান্ত 

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি 

১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। এই মহাযজ্ঞকে বরণ করে নিতে রোববার আর্জেন্টিনার সমর্থকগণের পক্ষ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।


ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনার সমর্থকগণ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উপস্থিত হতে থাকে। পরে দুপুর ১২ টার পরে প্রায় ১শ ফিট পতাকা, ছোট-বড়, মাঝারী পাতাকা, ব্যনার, ফেসটুন, ব্যান্ড পার্টি, ভেপু বাঁশি, মাইক ও আতসবাজির মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান গেটের সামনে থেকে বের হয়ে চৌরাস্তা, স্বর্ণকারপট্ট্রি, আমতলা, কালিবাড়ি হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে আর্জেন্টিনার সমর্থকগণ সেখানে ঘন্টাখানেক নাচ-গানের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করে। র‌্যালিতে বিভিন্ন ধরনের স্লোগান ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে পুরো শহর মাতিয়ে তোলে সমর্থকগণ। 


র‌্যালি ও আনন্দ অনুষ্ঠানে অংশ নেন ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান, মাহিসহ কয়েকশ ভক্ত-সমর্থকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন