বিএনপি'র ঈদ পুনর্মিলনী


   

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

 জহির রায়হান 

বিএনপি'র ঈদ পুনর্মিলনী

গত ০৬/০৬/২৬ খ্রিষ্টাব্দ রোজ শনিবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আওতাধীন ৫ নং আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে। ১ নং বাগজানা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাদশা এর আহব্বানে বিএনপি'র পক্ষ হতে ,মরণোত্তর সম্মাননা উপহার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের ধানের শীষ প্রতীক এমপি পদপ্রার্থী এবং জেলা প্রশাসন চেয়ারম্যান মোঃ মাসুদ রানা প্রধান, থানা বিএনপির সভাপতি মোঃ 

সাইফুল ইসলাম ডালিম, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি এবং,১নং বাগজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিএনপি দলপ্রেমী মরহুম ব্যক্তিবর্গের পরিবারের হাতে মরনোত্তর সম্মাননা উপহার প্রদান, দোয়া মাহফিলসহ উপস্থিত অতিথি বৃন্দদের খাবারের প্যাকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন