ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের


 

বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার

ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় অবস্থিত ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের ভূমি মালিক এস এম শাহরিয়ার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৫ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা স্কুল ভবনের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্কুলের বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরদিন বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। চুরি হওয়া মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকাটির শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটিতে এমন ঘটনা দুঃখজনক।


উল্লেখ্য, দক্ষিণ টুটপাড়ায় অবস্থিত ইউসেপ জোহরা সামাদ স্কুলটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। ইউসেপ বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় ৩৫ বছর ধরে এলাকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষাদান করে আসছিল। সম্প্রতি আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে গত ৩ জুন আনুষ্ঠানিকভাবে স্কুলের দায়িত্ব ভূমি মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন