ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমানে যৌন উত্তেযক সিরাপ উদ্ধার


নিজস্ব প্রতিবেক

মাহবুব হোসেন মেজর 

আজ ৭ জুন দিন ব্যাপী দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল 

মোহাম্মদ আরিফ-উজ জামানের দিগ নির্দেশনায় ফুলবাড়ীর বিভিন্ন সিমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও দেশীয় যৌন উত্তেজক সিরাপ বিপুল পরিমানে উদ্ধার করেন।


ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নেরনচৌঠা, দাইনুর, সুন্দরা, খাঁনপুর বি ও পি ও তপসী স্হায়ী পোষ্টের বিজিবি কর্তৃক এসব সিমান্ত এলাকায় পৃথক পৃথক ৫ টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।

মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে মালিকবিহীন ১হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১হাজার ১৯১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট  সিজার মূল্য- ৩ লক্ষ ১৩ হাজার ৫০টাকা।  

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের কার্যক্রম অব্যহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন