ময়মনসিংহ রেঞ্জের শেষ্ঠ ওসি নির্বাচিত দূর্গাপুর থানার শাকের আহমেদ


জেলা প্রতিনিধি নেত্রকোণা

আনারুল ইসলাম 

ময়মনসিংহ রেঞ্জের শেষ্ঠ ওসি নির্বাচিত দূর্গাপুর থানার শাকের আহমেদ 

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি -এর হাত থেকে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার ও প্রত্যয়নপত্র গ্রহণ করেন। এ সময় নেত্রকোনার পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি শাকের আহমেদ এ স্বীকৃতি অর্জন করেছেন। 

উল্লেখ্য, এর আগেও জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন শাকের আহমেদ। তার ধারাবাহিক সাফল্য ও কর্মদক্ষতা পুলিশ বাহিনীতে ব্যাপক প্রশংসিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন