মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরে যাত্রীবাহী বাস খাদে, আহত অনেক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বহু যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ ও বলদিপুকুরের মাঝামাঝি এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, 'পথের সাথী' পরিবহনের একটি বাস রংপুরগামী পথে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
