শঠিবাড়ীতে ফুটওভার ব্রিজের উদ্বোধন, পথচারীদের নিরাপদ যাতায়াতে নতুন দিগন্ত


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

শঠিবাড়ীতে ফুটওভার ব্রিজের উদ্বোধন, পথচারীদের নিরাপদ যাতায়াতে নতুন দিগন্ত

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে দীর্ঘ প্রতীক্ষিত ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার হাজারো পথচারীর নিরাপদ সড়ক পারাপারের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটওভার ব্রিজটির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম রব্বানী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ব্যস্ত সড়ক পারাপারের সময় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বয়স্কদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শঠিবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শঠিবাড়ী অঞ্চল উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন