মিঠাপুকুর শঠিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধ আহত। ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ।


 

মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন 

মিঠাপুকুর শঠিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধ আহত। ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ।

 শঠিবাড়ী বন্দরে আজ শনিবার দুপুরে বি আর টি সি বাসের চাপায় বৃদ্ধ দেলদার (৬৫) এর আহত হয়। এ

দূর্ঘটনা হওয়ায় এলাকার উত্তেজনা জনতা মহাসড়ক অবরোধ করে।

জানা গেছে মিঠাপুকুর উপজেলার চাঁদনী চাঁদপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী দেলদার হোসেন দুপুর১ টার সময় রাস্তা পারাপারকালে অজ্ঞাতনামা বি আর টি সি বাসের চাপায় আহত হয়। ইতিপূর্বে শঠিবাড়ী বন্দরে একাধিকবার পারাপারের একই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতর ঘটনা ঘটেছে। শঠিবাড়ী বৃহত্তর হাট লোকজনের সমাগম প্রচুর হয়। এলাকা বাসীর দাবি ছিলো মহাসড়ক পারাপারের জন্য একটি ফ্লাই ওভার ব্রীজ। ব্রীজের জন্য অনেক আন্দোলন হয়েছিল বাস্তবায়ন হয়নি। শনিবার আবারও দূর্ঘটনায়

নিহত হওয়ায় এলাকার উত্তেজনা জনতা ক্ষিপ্ত হয়ে। 

ব্রীজের দাবিতে মহাসড়ক অবরোধ করে জনতা।  প্রশাসন আবারও প্রতিশ্রুতি দিয়ে বলেন দ্রুত ব্রিজের ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন