ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু


 

উপজেলা প্রতিনিধি ঘোড়াঘাট দিনাজপুর 

মাহফুজুর রহমান সরকার

 ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চন্ডিদাসপুর হরিপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত মো. কামরুল ইসলাম উপজেলার বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. দিলদার রহমানের ছেলে।

আহতরা হলেন, মো. ইনসান আলীর ছেলে মো: নূরনবী  ও মো. হায়দায় আলীর ছেলে মো. গোলজার রহমান।


স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম জানান, সকালে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বর্তমানে তাদের তেল মালিশসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 


মোঃ মাহফুজুর রহমান সরকার 


ঘোড়াঘাট দিনাজপুর 


তাং ২৯/০৬/২৬


০১৩১৩-৮৯৮৪৮২

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন