হাকিমপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মুলে গ্রেফতার -০১


 দিনাজপুর,হাকিমপুর

নিজস্ব প্রতবেদক

হাকিমপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মুলে গ্রেফতার -০১

দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ৩১ মে হাকিমপুর উপজেলার ১ নং খ্রট্রা মাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মুলে ৩ টি মামলার আসামী  মোঃ সুজন ইসলাম কে গ্রেফতার করেন।

মামলা গুলো হচ্ছে ১জিআর নং ৭৫/২৩(বঙ্গ), এসসি ৬৬৬/২৪, ২।  জিআর ১৩৪/২১ (বিরামপুর), ৩।দায়রা -১০৪৫৫/২১(পল্লবী) পল্লবী থানা ডিএমপি ঢাকা, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিম থানা,দিনাজপুর জেলার বিরামপুর থানা।

  আসামী ১।মোঃ সুজন ইসলাম (২৪), পিতা - মোঃ কাফাজ উদ্দিন, সাং- নওদাপাড়া,থানা- হাকিমপুর জেলা-দিনাজপুরকে গোপন সংবাদের ভিত্তিতে  একই গ্রামে তার চাচার বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে আজ ১ জুন দুপর আনুঃ ১২ টায় হাকিমপুর থানা পুলিশ স্কোটের মাধ্যমে বিজ্ঞ দিনাজপুর  আদালত  প্রেরণ করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন মাননীয় প্রধান মন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মাদককে জিরো টলারেন্স রাখতে হবে।সেই আদেশ কে স্বরন করে এ মাদক বিরোধী অভিযান চলছে।এ ছাড়া তিনি আরও জানান  হাকিমপুর থানার আইন শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও চোরাচালান পরস্হিতি জিরোটলারেন্স রাখতে এ অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন