ভোলায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু, একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার।


জেলা প্রতিনিধি (ভোলা)

মীর শাহীন 

ভোলায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু, একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার।

ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের এক বাসিন্দা ভাগ্নী জামাইয়ের বাড়িতে যাওয়ার সময়  সড়কে নিজের মটর সাইকেল দূর্ঘটনায় প্রান হারালেন হাসনাইন (২৫)। 


সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বালুরচর গ্রামের গজউদ্দিন দালাল বাড়ির চান মিয়া দালালের ছোট ছেলে হাসনাইন  ৫জুন দুপুর ১২ টার সময় উপজেলার বদরপুর ইউনিয়নের গফুর চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সড়কে গাড়ির চাকা পিছলে গিয়ে গাছের সঙ্গে  প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।


নিহত হাসনাইনের দুলাভাই জাকির বলেন, বদরপুরের জনতা বাজার উত্তরে গফুর চেয়ারম্যান বাড়ির সড়কে আমার  ভাগ্নী জামাই বাড়িতে যাওয়ার পথে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে দূর্ঘটনার স্বীকার হলে আমরা দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসনাইন'কে মৃত ঘোষনা করেন।


হাসনাইনের মৃত্যুর খবরে তার নিজ গ্রামে শোকের মাতম বইছে,নিহত হাসনাইনের দের বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে,নিহতের বাবা চান মিয়া দালাল বলেন আমার দুই ছেলের মধ্যে হাসিনাইন দ্বিতীয়,বড় ছেলেও প্রতিবন্ধী পরিবারের ভরনপোশন হাসনাইন'ই বহন করতেন।তার আকস্মিক মৃত্যুতে আমার পরিবারটি নিঃস্ব হয়ে গেল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন