কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর  সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

শান্তি ও সম্প্রীতি প্রসারে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েব)-এর উদ্যোগে আয়োজিত এ সভা অুুষ্ঠিত হয়। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএফজি কমিটি এ্যাম্বাসেডর রওশন আরা রতœা, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক জহির রায়হান এবং পিএফজি কমিটির সদস্য সেতু রানী প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি বজায় রাখতে সকল মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাঁরা আরও বলেন, ধর্মীয় বিদ্বেষ, গুজব ও অপতথ্যের বিস্তার সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানে সচেতনতামূলক আয়োজন আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নারী শান্তি সহায়ক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যা শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন