শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ


  শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

 আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।


চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে, ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন বাপ্পারাজ। তবে শেষ পর্যন্ত আর সেটা হচ্ছে না।

ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে তিনি এখন নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত হতে পারছেন না। সে কারণেই তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন।


এ বিষয়ে আমার দেশকে বাপ্পারাজ বলেন, ‘শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।’


তার সরে দাঁড়ানোর খবরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে কৌতূহল তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন