*নিখোঁজ সংবাদ *

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের বদরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌর  শহরে অবস্হিত বদরগঞ্জ  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  পঞ্চম শ্রেণির মো: রাফিকুন্নাবি রাফি ( ১২) নামে একজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ২৮/০৬/২০২৬ রোজ: রবিবার  সকাল ৯.০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ব্যাগ পত্র গুছিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় রাফি। বিকাল চারটা পর্যন্ত স্কুলে ক্লাসও  করছিল। কিন্তু স্কুল ছুটির পর আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ রাফি বদরগঞ্জ পৌর শহরের জামু বাড়ি ডাক্তার পাড়া গ্রামের আহসান হাবিবের সন্তান। নিখোঁজ রাফির পরনে সাদা শার্ট ও অলিভ কালার প্যান্ট ছিল। নিখোঁজ রাফির বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ উলফাত আহসান ঐশী বলেন, আমার ভাই বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো তথ্য পাওয়া যায় নি। আমার ভাই কোথায় কি অবস্থায় আছে আমরা কিছুই জানি না। তিনি আরও বলেন, আমার ভাই নিখোজ হওয়ায় বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছাঃ তাসলিমা বেগম জানান, রাফি অত্যন্ত মেধাবী  ছাত্র ছিল। স্কুল ছুটির পর সে কোথায় গেছে এ ব্যাপারে আমি কিছুই জানিনা।  গতকাল তার নিখোঁজের কথা শুনে আমার  খুবই খারাপ লাগতেছে। আমি এবং আমার বাকি শিক্ষকরা তার পরিবারের সাথে দেখা করেছি। রাফির পরিবার ও আমরা তার সন্ধানের ব্যাপারে কাজ করছি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার মুঠোফোনে বলেন, এ বিষয়ে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে।

তদন্ত স্বাপক্ষে নিখোজ  শিক্ষার্থীর খোঁজে ব্যবস্থা নেওয়া হবে।   

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মোবাইল : ০১৭৭৪৬৯৯২২৮

 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন