মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরে শিক্ষিকা ও ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক জুয়েল বহিষ্কৃত
রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুরের চৌপতিবাজার এলাকায় অবস্থিত 'দারুন নাজাত আদর্শ ক্বওমী মহিলা মাদ্রাসা'র শিক্ষক মোতালিব হোসেন জুয়েল (জুয়েল হুজুর)-এর বিরুদ্ধে উঠেছে তীব্র নৈতিক স্খলনের অভিযোগ।
উক্ত মাদ্রাসার এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠার পর, মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
চলতি শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি ও ডে-কেয়ার সেকশন চালু থাকা এই দ্বীনি প্রতিষ্ঠানে এমন ঘটনা প্রকাশ পাওয়ায় স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
