উপজেলা প্রতিনিধি, মুজিবনগর
পারভেজ আহমেদ
মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
আজ শুক্রবার সকালে ১১ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়|
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক|
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক রাসেল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন|
বক্তারা মাদকের অপব্যবহার রোধ, অবৈধ মাদক পাচার প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন|
