ভোলায় পুলিশের অভিযানে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হিন্দু যুবক আটক।


জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

ভোলায় পুলিশের অভিযানে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হিন্দু যুবক  আটক। 

ভোলা জেলার তজুমদ্দিনে মাদক দ্রব্য ইয়াবা হিন্দু যুবককে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ বলেন, তজুমদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কপিল চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।


গত ১২ জুলাই   রাত ২ ঘটিকায় তজুমদ্দিন থানার এসআই (নিরস্ত্র) আর এম জাকির হোসেন ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ তজুমদ্দিন থানাধীন তজুমদ্দিন থানাধীন আড়ালিয়া সাকিনস্থ (পঞ্চায়েত নগর) ০৭নং ওয়ার্ডের জনৈক সবুজের দোকানের(ওয়ার্কসপ) সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী কপিল চন্দ্র দাস  কে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট  এবং ইয়াবা বিক্রির নগদ ২০০০/-(দুই হাজার) টাকা সহ  গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত কপিল চন্দ্র দাস  শম্ভুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুবল দাসের বাড়ির বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কপিল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছে। 

প্রশাসনকে ফাঁকি দিয়ে চালানো এ মাদক ব্যাবসায় জড়িত এ চক্রটি যুব সমাজকে মাদকাসক্ত করে তুলছে। তাদের এ গ্রুপ প্রভাবশালী হওয়ায় কেউ তাদের এ মাদক ব্যাবসা নিয়ে মুখ খুলতে পারছে না। 


তজুমদ্দিন উপজেলার সতেচন নাগরিক মহল বলেন,৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলাটি বর্তমানে মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে,প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে আমাদের আগামীর যুব সমাজকে সুরক্ষিত রাখতে হবে।


তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান  বলেন, গ্রেফতারকৃত কপিল দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন