কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃ ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন

রংপুরের কাউনিয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নাহিদ মিয়া (৫) নামে এক শিশুর বাম হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তার হাতের অন্য আঙুলগুলোও গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের বাসিন্দা নয়ন মিয়ার ছেলে নাহিদ মিয়া বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ধারে খেলছিল। এ সময় হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর দ্রুত এসে তার বাম হাতে আক্রমণ করে। কুকুরের কামড়ে শিশুটির হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাকি আঙুলগুলোও গুরুতর জখম হয়।


স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।


এদিকে, কাউনিয়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে স্কুলগামী শিশু ও পথচারীরা প্রায়ই কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। এলাকাবাসী দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

মোঃ ইব্রাহিম 

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

তাং ৩০-০৭-২০২৬

মোবাঃ ০১৭২৩৩১৩৯৪২

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন