ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২


ঠাকুরগাঁও  প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-২ ।

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপি’র টহলদল বিশেষ অভিযানে মাদক, মটরসাইকেলসহ উক্ত ২জন ব্যক্তিকে আটক করে। 


আটককৃতরা হলেন, জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো: শহিদুল ইসলাম (৩০) ও একই উপজেলার দক্ষিণ মারাধর গগ্রামের আব্দুল লতিফের ছেলে মো: সানাউল্লাহ (২৯)। তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং ১টি মোটর সাইকেল আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৯শ টাকা ধরা হয়েছে। 


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঠালডাংগী বিওপি’র সুবেদার মোঃ মহসিন আলী এর নেতৃত্বে উক্ত ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল এবং বর্ষালুপাড়া বিওপি’র নিয়মিত টহলদল কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানে কাঠালডাংগী বিওপি’র টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭১/২-এস হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বেলডাংগী নতুন বাজার’ নামক স্থানে অভিযান পরিচালনাকালে উক্ত মাদক, মটরসাইকেলসহ উক্ত ২ জন ব্যক্তিকে আটক করে বিজিবি। 


বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন