ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


নিজস্ব প্রতিবেদক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।


শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে।


তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।


এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক নিয়মে স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি সামনে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন