মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে ৫৫টি টিউবওয়েল বিতরণ
রংপুরের মিঠাপুকুর উপজেলার তিনটি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ হিসেবে ৫৫টি গভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫,৫০০ জন মানুষ পরোক্ষভাবে নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ২৩ মিঠাপুকুর (৫) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, ১৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা সেক্রেটারি হারুন অর রশিদ বেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এনামুল হক, কান্ট্রি ডিরেক্টর, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা লুৎফুন নাহার লতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সহকারী আব্দুর রাজ্জাক, মো. নাঈম জোমাদ্দার
ডকুমেন্টেশন অফিসারসহ যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মিঠাপুকুর উপজেলার এ উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ৫৫টি টিউবওয়েল হস্তান্তর করা হয়। উপকারভোগীরা এ মহতী উদ্যোগের জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
