পীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক আনজারুল হক


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক আনজারুল হক

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ˆ দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন হয়েছে| রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি তাঁর নিজ বাসভবনে শনিবার দুপুরে জানাজা অনুষ্ঠিত হয়|

৩ যুগ ধরে সাংবাদিকতা করে আসছেন জাতীয়  দৈনিক বাংলাবাজার ও স্থানীয় যুগের আলো লিখেন| বর্তমানে মানবজমিন ও স্থানীয় প্রথম খবর পত্রিকায় কর্মরত  ছিলেন। সে কিছুদিন থেকে অসুস্থতায় ভুগছেন|  ১৮ জুলাই শনিবার ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার মা ,এক ছেলে, মেয়ে ও স্ত্রীকে রেখে যান|

জানাজায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, ˆদনিক দিনকাল এর রংপুর ব্যুরোপ্রধান সালেকুজ্জামান সালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন|


এ ছাড়া পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন| জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়| তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে|।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন