মুজিবনগরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ডিসপ্লেসহ যুবক আটক


উপজেলা প্রতিনিধি মুজিবনগর

পারভেজ আহমেদ 

মুজিবনগরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ডিসপ্লেসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোনের ডিসপ্লেসহ রাজা মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক রাজা মিয়া মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার দিকে হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আড়তে মাছ বহনের কাজে ব্যবহৃত একটি আলমসাদুর ওপর মাছের ড্রামে ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০০ মিলিগ্রামের ১,১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা সহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে আটক রাজা মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন