কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি,রংপুর কাউনিয়া 

মোঃ ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যুবসমাজকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় এক যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে Kaunia Youth & Social Development Organization (KYSDO)-এর উদ্যোগে এবং Youth Climate Action Project (YCAP)-এর আওতায় ‘জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে যুবসমাজের করণীয়: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ, পরিবেশবান্ধব জীবনাচার এবং সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন KYSDO-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।


এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কৃষিবিদ ডা. মো. ফেরদৌস হাসান জনিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সেমিনারে ‘কাউনিয়া যুব জলবায়ু অঙ্গীকার–২০২৬’ ঘোষণা পাঠ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

মোঃ ইব্রাহিম 

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

তাং ০৪-০৭-২০২৬

মোবাঃ ০১৭২৩৩১৩৯৪২

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন