টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী


 চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। ভারী বৃষ্টিতে নগরীর সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।


গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল। সকাল থেকে নগরের আগ্রাবাদ, সিডিএ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এদিকে ভারী বৃষ্টিতে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও আবার পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।


পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার। লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।


ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। জলাবদ্ধ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় যানজটও দেখা দিয়েছে।


আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার এলাকার বাসিন্দা সুজন মল্লিক বলেন, ‘রাত থেকে বৃষ্টিতে রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।’


একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন