নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন যাবৎ অফিসে সংবাদ প্রদান না করা এবং অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখার কারণে দৈনিক নিউজ বাংলাদেশ-এর ৭ জন প্রতিনিধি ও সংবাদকর্মীকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
দৈনিক নিউজ বাংলাদেশের অফিস কর্তৃপক্ষের এক বহিষ্কার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অফিসে কোনো সংবাদ প্রদান করেননি এবং অফিসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও রাখেননি। দায়িত্বে অবহেলা ও নিয়মিত যোগাযোগ না রাখার কারণে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।
বহিষ্কৃতদের নাম ও আইডি নম্বর
১. কাউছার পাটোয়ারী
পদবি: বিশেষ প্রতিনিধি
আইডি নম্বর: ২০২৫০০২৮
২. মোঃ রফিকুল ইসলাম
পদবি: প্রতিনিধি, মালেশিয়া
আইডি নম্বর: ২০২৫০০২৪
৩. মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল
পদবি: স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
আইডি নম্বর: ২০২৫০০১৮
৪. মোঃ রবিউল ইসলাম
পদবি: স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আইডি নম্বর: ২০২৫০০১৭
৫. মোঃ জাহিদুল হক
পদবি: জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
আইডি নম্বর: ২০২৫০০২০
৬. আশীষ বিশ্বাস
পদবি: জেলা প্রতিনিধি, নীলফামারী
আইডি নম্বর: ২০২৫০০১৫
৭. মোঃ রাশিদুল ইসলাম
পদবি: জেলা প্রতিনিধি, নাটোর
আইডি নম্বর: ২০২৫০০৩১
অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তিরা এখন থেকে দৈনিক নিউজ বাংলাদেশের নাম, পরিচয়পত্র, পদবি কিংবা প্রতিষ্ঠানের পরিচয়ে কোনো ধরনের সংবাদ সংগ্রহ, প্রকাশ অথবা প্রতিনিধিত্ব করতে পারবেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক থাকার পাশাপাশি বহিষ্কৃতদের সঙ্গে দৈনিক নিউজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
দৈনিক নিউজ বাংলাদেশ
বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর
