ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২


ঠাকুরগাঁও প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত পথচারী আবুল হোসেন (৬০) রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে ও নিহত মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)।  বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী । 


স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেল বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান ও ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের আরোহী অর্নব ইসলাম মারা যান। অপরদিকে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী সহ ২ জন নিহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন