কাউনিয়ায় বন্যা দুর্গত ২৫০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃ ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় বন্যা দুর্গত ২৫০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

রংপুরের কাউনিয়ায় বন্যা দুর্গত পরিবারের মাঝে সরকারি ত্রাণের (জিআর) চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ঢুষমারা চরের বন্যাকবলিত ২৫০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হয়।

সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদে বন্যাকবলিত পরিবারের সদস্যদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণের চাল বিতরণ করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাইয়েম, ইউপি সদস্য শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন