মিঠাপুকুরে নাগরিকদের মুখোমুখি প্রশাসন জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন শক্তিশালীকরণে গণশুনানি


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে নাগরিকদের মুখোমুখি প্রশাসন জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন শক্তিশালীকরণে গণশুনানি

জনগণের কথা সরাসরি শোনা, নাগরিক অধিকার ও সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংগঠনের অংশগ্রহণে গণশুনানি।

জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও জনসেবা-সংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। অনুষ্ঠানে নাগরিকরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন

শাহ আলম, অধ্যাপক  ( অব:)বাংলা বিভাগ  কারমাইকেল কলেজ রংপুর,   ডা: আসাদুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার, মিঠাপুকুর,  আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিঠাপুকুর,  জয়নাল আবেদীন মাস্টার ৬ নং , কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।মো: সৈয়দ আলী,প্রকল্প সমন্বয়কারী,রংপুর, স্মারথী রানী সাহা, নির্বাহী পরিচালক সোস্যাল ইক্যু আলিটি ফর ইনভেকটিভ ডেভেলপমেন্ট (সীড)রংপুর।  প্রিয়ম কুমার সাহা,

সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের সমস্যা ও মতামত জানা এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের গণশুনানি প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণই সুশাসনের অন্যতম ভিত্তি। জনগণের কথা সরাসরি শোনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। একই সঙ্গে নাগরিকদেরও নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

গণশুনানিতে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা স্থানীয় পর্যায়ে জনসেবা আরও সহজলভ্য, কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সোশাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ গণশুনানিকে নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন