কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মো: ইব্রাহীম খলিল

কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড 

কাউনিয়ায় মাদক দ্রব্য সেবন করে মাতলামী ও জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় অন্তর বাবু ও আশিক মিয়া নামের দুই যুবক কে 

 বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার সাড়ে দশটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার ( ভূমি) অংকন পাল দুই যুবককে কারাদণ্ড প্রদান করেন।

থানা সূত্রে জানাগেছে,উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিস্বর গ্রামের  শফিকুল পুত্র মোহাম্মদ অন্তর বাবু (২১) ও একই গ্রামের মকবুল হোসেনের পুত্র আশিক মিয়া (২০) নিজ এলাকায় নেশা জাতীয় দ্রব্য পান করে মাতলামি শুরু করেন এবং জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে  তাদের ২০ দিনের কারাদণ্ড প্রদান করে। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন বলেন নেশাগ্রস্ত দুই যুবক কে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড প্রদান করায় তাদের জেল-হাজতে  পাঠানো হয়েছে। 

থানার এসআই ভবেশ চন্দ্র পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুর আলীর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে আল আমিনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আল আমিন ইসলাম বাবু শিবু দইটারী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

ওসি শিয়াব উদ্দিন বলেন এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন