কুড়িগ্রামে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানাযায়

সকাল ৮ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত কীট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম।


কীট প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণ, সুষ্ঠু বণ্টন ও নিয়ম অনুযায়ী ব্যবহারের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের মধ্যে সরকারি সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার সরকারি মালামালের যথাযথ ব্যবহার, সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলা পুলিশের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন