মোঃ হাবিবুর রহমান
উপজেলা প্রতিনিধি
বদরগঞ্জ
বিয়ের আশীর্বাদ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, রংপুর মেডিকেলে ভর্তি একজন
বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট-খয়েরপুকুর সড়কের আকুয়াল পীর মাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে ফেরার সময় আকুয়াল পীর মাজারের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
