বৈরাতী হাটে সরকারি মার্কেট নির্মাণের উদ্যোগ


মিঠাপুকুর প্রতিনিধি

বৈরাতী হাটে সরকারি মার্কেট নির্মাণের উদ্যোগ

ইউএনও পারভেজের নেতৃত্বে জায়গা নির্ধারণ, উপস্থিত ছিলেন চেয়ারম্যান শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বৈরাতী হাটে সরকারি উদ্যোগে মার্কেট নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কেট নির্মাণের জন্য সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করে জায়গা নির্ধারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ।

এ সময় ১৬ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরাতী হাটে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মার্কেট নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সরকারি উদ্যোগে মার্কেট নির্মাণ হলে হাটের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

জায়গা নির্ধারণের পর সরকারি বিধি ও নিয়ম অনুযায়ী মার্কেট নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সরকারি মার্কেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন