এক দিনেই ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের


 শেয়ারবাজারে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের বড় ধরনের উত্থানের ফলে মাত্র এক দিনেই বিপুল পরিমাণ সম্পদ বেড়েছে বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের।

ফোর্বসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) একদিনে মাস্কের নিট সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন ডলার। এতে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে। ফলে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের সম্পদের মাইলফলক থেকে মাত্র অল্প দূরে রয়েছেন তিনি।


বাজার বিশ্লেষকদের মতে, টেসলার শেয়ারের শক্তিশালী উত্থানের পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের ইতিবাচক পারফরম্যান্সই মাস্কের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ। শুক্রবারের লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে টেসলার শেয়ারের মূল্যও প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়।


দুই প্রতিষ্ঠানের শেয়ারের এই উল্লেখযোগ্য উত্থানের সরাসরি প্রভাব পড়ে মাস্কের ব্যক্তিগত সম্পদে। ফলে তার মোট সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে আবারো এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।


এতে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মাস্কের অবস্থান আরো শক্তিশালী হয়েছে এবং অন্যান্য শীর্ষ ধনকুবেরের সঙ্গে তার সম্পদের ব্যবধানও বেড়েছে।


সূত্র: ফোর্বস

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন