পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে রাজবাড়ী দেশের তৃতীয় বৃহত্তম নগরী হতে চলেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, দেশের সর্ববৃহৎ এই দুই মেগা প্রকল্প চালুর মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা প্রাঙ্গণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, ‘পদ্মা সেতুর দাবিতে আমরা ১৯৯৩ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছি। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রাজবাড়ীতে এসে এই সেতুর ঘোষণা দিয়েছিলেন, যা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে।’ দেশের প্রধান দুটি মেগা প্রকল্প রাজবাড়ীতে বাস্তবায়িত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত দিনে এই দুই খাতে ব্যাপক নৈরাজ্য ও লুটপাট হয়েছিল। বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতিজগতকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক আবদুস সালাম মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী হবে দেশের তৃতীয় বৃহত্তম নগরী : সংস্কৃতি প্রতিমন্ত্রী

 পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে রাজবাড়ী দেশের তৃতীয় বৃহত্তম নগরী হতে চলেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, দেশের সর্ববৃহৎ এই দুই মেগা প্রকল্প চালুর মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।


গতকাল বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা প্রাঙ্গণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, ‘পদ্মা সেতুর দাবিতে আমরা ১৯৯৩ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছি। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রাজবাড়ীতে এসে এই সেতুর ঘোষণা দিয়েছিলেন, যা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে।’ দেশের প্রধান দুটি মেগা প্রকল্প রাজবাড়ীতে বাস্তবায়িত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত দিনে এই দুই খাতে ব্যাপক নৈরাজ্য ও লুটপাট হয়েছিল। বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতিজগতকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক আবদুস সালাম মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন