১৫ নভেম্বর থেকে হিলি স্টেশনে থামবে আরও দুটি আন্তঃনগর ট্রেন!


নিজস্ব প্রতিবেদক 

 🚆❤️ হিলিবাসীর জন্য সুখবর! ১৫ নভেম্বর থেকে হিলি স্টেশনে থামবে আরও দুটি আন্তঃনগর ট্রেন!


দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলির রেলযাত্রীদের জন্য আসছে নতুন সুযোগ। আগামী ১৫ নভেম্বর থেকে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস।


🕒 হিলি স্টেশনে ট্রেন দুটির সময়সূচি:


🚆 ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ▪️ প্রবেশ: সকাল ৮:১৪ মিনিট ▪️ প্রস্থান: সকাল ৮:১৬ মিনিট


🚆 চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ▪️ প্রবেশ: দুপুর ১:১৪ মিনিট ▪️ প্রস্থান: দুপুর ১:১৬ মিনিট


হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখন এই সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।


হিলিবাসীর প্রতি বিশেষ অনুরোধ—নিয়মিত টিকিট ক্রয় করে ট্রেনে ভ্রমণ করুন। আপনাদের যাত্রীসেবার পাশাপাশি রেলের রাজস্ব আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখুন। যাত্রীদের ভালো সাড়া ভবিষ্যতে হিলির রেল যোগাযোগ আরও সম্প্রসারণের পথ তৈরি করতে পারে।


❤️ হিলির রেল যোগাযোগ এগিয়ে যাক, এগিয়ে যাক আমাদের প্রিয় হিলি।


📢 হিলি, বিরামপুর ও আশপাশের এলাকার পরিচিতদের জানাতে পোস্টটি শেয়ার করুন।


#হিলি #হিলি_রেলস্টেশন #দিনাজপুর #চিলাহাটি_এক্সপ্রেস #নীলসাগর_এক্সপ্রেস

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন