সিরাজগঞ্জের বহুলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ
মোঃ জাহিদুল হক
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে,
বহুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২২জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার,
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত,বিএনপি'র স্থায়ী কমিটি'র অন্যতম সদস্য ও সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী,জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু'র ধানের শীষের নির্বাচনী প্রচারণা,ও ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বহুলী বাজার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি মোর প্রদক্ষিণ হয়ে আবার বাজারে এসে শেষ হয়। এসময় স্লোগান ছিল বহুলীর মাটি-বিএনপি'র ঘাঁটি, টুকু ভাইয়ের মাটি- বিএনপির ঘাঁটি,১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন,টুকু ভাইয়ের সালাম নিন-ধানের শীষে ভোট দিন। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান,বহুলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: