পীরগঞ্জে থাইল্যান্ড প্রবাসী ব্যবসায়ী আলমগীর আব্বাসীর জাকাত বিতরণ

         উপজেলা  প্রতিনিধিঃপীরগঞ্জ রংপুর 

      মোঃকামরুল হাসান প্রধান 

ঈদকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাকাতের অর্থ ও ঈদ সামগ্রী পেয়ে স্বস্তি ফিরেছে প্রায় দুই হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে। প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি আলহাজ্ব আলমগীর আব্বাসীর ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলার ১২ নং ইউনিয়নের রওশনপুর গ্রামে তার নিজ বাড়ীতে উৎসব মুখর পরিবেশে এলাকার গরিব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব জাকাত সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, আলমগীর আব্বাসী তার অর্জিত সম্পদ থেকে এবছর দুই হাজার পিস উন্নত মানের শাড়ি, নগদ প্রায় ১০ লাখ টাকা এবং বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করেন। এতে করে উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঈদ আনন্দ বেড়ে যায় বহুগুন।

স্থানীয়রা জানান, তিনি প্রতি বছরই নিজ উদ্যোগে জাকাত ও মানবিক সহায়তা দিয়ে আসছেন।

সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।এমন প্রত্যাশাও সবার।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন