নেত্রকোনা জেলার দূর্গাপুর শাখায় ব্র‍্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি র সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।


জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা

আনারুল ইসলাম 

নেত্রকোনা জেলার দূর্গাপুর শাখায় ব্র‍্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি র সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিএফ) স্টার প্রকল্পের আওতায় ময়মনসিংহ জোনের নেত্রকোনা  জেলার  দূর্গাপুর শাখার শিক্ষার্থী এবং অভিভাবক দের কে নিয়ে ব্র্যাক শাখা অফিস  দূর্গাপুর শাখায়  এক বর্ণাঢ্য সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন এসডিএফ জেলা ব্যবস্থাপক মাকসুদা আক্তার, এসডিএফ ক্লাস্টার অফিসার মো: আবদুল সামাদ এবং শাহানা বেগম।  ব্র্যাক দূর্গাপুর শখার প্রগতির এলাকা ব্যবস্থাপক নেছার উদ্দিন ,  শাখা ব্যবস্থাপক খায়রুল ইসলাম, শাখা হিসাব কর্মকর্তা মিজানুর রহমান, সেলফ এসোসিয়েট অফিসার নাজমুন নাহার।  এসডিপির জেলা ব্যবস্থাপক নয়ন চন্দ্র দে এবং কর্মসূচি সংগঠক সুদীপ্ত আচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।  বর্তমানে শিক্ষার্থীদের কর্মসংস্থান, চাকরি এবং বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, ব্র্যাকের এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠছে।

অতিথিরা বলেন, এই প্রকল্পের মাধ্যমে ৬০ জন নারীর আয়ের ব্যবস্থা হওয়ায় এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা ব্র্যাকের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা আশা প্রকাশ করেন, ব্র্যাকের এই দক্ষতা উন্নয়ন প্রকল্প ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়িত হবে এবং দেশের বেকার যুবসমাজের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন